শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির পরিচালক পদে নির্বাচনে কারচুপির অভিযোগে মামলা দায়ের

  • আপডেট টাইম শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি’র ৩নং এলাকা পরিচালক নির্বাচনে কারচুপিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এবং ঘোষিত ফলাফল বাতিলসহ পুনঃনির্বাচনের দাবীতে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছেন নির্বাচন বর্জনকারী প্রার্থী। গত ১৫ ফেব্র“য়ারি অনুষ্টিত পরিচালক নির্বাচনে বর্জনকারী ছাতা প্রতীকের প্রার্থী সাপ্তাহিক হবিগঞ্জের খবর সম্পাদক শাহ্ মোঃ হুমায়ূন কবীর গত ১৭ ফেব্র“য়ারি নির্বাচনে গঠিত নির্বাচন কমিশনের সদস্যের নিকট অভিযোগটি দায়ের করেন।
শুধু তাই নয়, ১৮ ফেব্র“য়ারি বর্জনকারী প্রার্থীর আইনজীবি জিতেন্দ্র চন্দ্র দেব রির্টানিং অফিসার কাজী সারওয়ার ইকবাল ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঢাকার উপপরিচালক (অর্থ)কে নোটিশ গ্রহনের ৩ দিনের মধ্যে লিখিত অভিযোগটির জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্র“য়ারি সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন ছাতা প্রতীক প্রার্থী সাংবাদিক শাহ মোঃ হুমায়ূন কবীর, বৈদ্যুতিক বাল্ব প্রতীক প্রার্থী, নওরোজুল ইসলাম চৌধুরী ও চেয়ার প্রতীক প্রার্থী আমিনুর রহমান সোহেল। ওইদিন ছাতা প্রতীকের প্রার্থী শাহ মোঃ হুমায়ূন কবীর নির্বাচনে যাতে বিজয়ী না হতে পারেন সেজন্য অন্যান্য প্রার্থীসহ দায়িত্বরত কর্মকর্তারা বিভিন্ন রকম কারচুপির আশ্রয় নেন। এর প্রেক্ষিতে ছাতা প্রতীকের প্রার্থী ওইদিন বেলা ১টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে তার সমর্থক, কর্মী, এজেন্টদের নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সহকারে জনসম্মুখে কেন্দ্র ত্যাগ করেন।
পরদিন ছাতা প্রতীকের প্রার্থী ও সমর্থকরা হবিগঞ্জের স্থানীয় পত্রিকার মাধ্যমে জানতে পারেন নির্বাচনে বৈদ্যুতিক বাল্ব প্রতীক ৩৪৫ ভোট, চেয়ার প্রতীক ৩০৭ ভোট ও ছাতা প্রতীক ৯৩ ভোট পেয়েছেন।
প্রসঙ্গত, শায়েস্তাগঞ্জ পৌরসভা এবং শায়েস্তাগঞ্জ, নূরপুর, নিজামপুর, রাজিউড়া ও গোপায়া ইউনিয়ন নিয়ে ৩নং এলাকার পরিচালক নির্বাচনে ভোটার সংখ্যা ৬ হাজার ৯১ জন। কিন্তু ভোট দেন মাত্র ৭২৭ জন গ্রাহক। এর মধ্যে আবার ২টি ভোট বাতিল হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com