শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জের ভূমিহীনদের সাথে প্রভাবশালীদের মারমূখী অবস্থান

  • আপডেট টাইম বুধবার, ২৮ জানুয়ারী, ২০১৫
  • ৬৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নের দাউদপুর ও দরবেশপুরের দু’দল লোকের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, উপজেলার ওই দুই গ্রামের লোকজনের মধ্যে দাউদপুর মৌজার কয়েক একর পতিত, খেলার মাঠ ও বাড়ি রকম ভূমির মালিকানা নিয়ে ভূমিহীন ও প্রভাবশালীদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত বছরের শুরুতে এক শ্রেনীর প্রভাবশালীরা জোর পূর্বক খেলার মাঠ ও কয়েক একর পতিত ভূমি মালিকানা দাবী করে দখল করে নেয়। অবশিষ্ট ভূমি দাউদপুর দরবেশপুরের ভূমিহীন ও অসহায়রা ঘর বাড়ি তৈরী করে বসবাস করতে থাকে। ভূমিহীনের ২/১টি ঘরে রাতের আধারে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তবে অজ্ঞাত কারণে এ বিষয়ে কোন মামলা মোকদ্দমা না হলেও উভয় পক্ষের মধ্যে মামলা পাল্টা মামলা অব্যাহত রয়েছে।
গতকাল এলাকায় ঘুরে দেখা যায়, একদল প্রভাবশালী বিভিন্ন মালিকের মৌরসী স্বত্ব জালিয়াতির মাধ্যমে রেকর্ড করিয়ে মালিক সেজেও যায়গা আত্মসাতের অভিযোগও রয়েছে অহরহ। অসহায় ভূমিহীনদের দখলীয় ঘর বাড়িতে হামলা ও জায়গা দখলের ষড়যন্ত্রে ওই দুই গ্রামের প্রভাবশালীরা দিন দুপুরেই দেশীয় অস্ত্র তৈরীতে ব্যস্ত। অপর দিকে ভূমিহীন লোকজনও জরুরী মিটিং ডেকে প্রতিরোধের প্রস্তুতি নেয়। উভয় পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধের নিস্পত্তি করার লক্ষ্যে গত বছর উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ একাধিক বার চেষ্টা করেও প্রভাবশালীদের এক গোয়েমীর কারণে সমাধান হয়নি। এতে বিরোধ তীব্রতর হয়ে উঠছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন নাগরিক সমাজ। অন্যতায় রক্তয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ার আশংকা করছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com