সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের নয়া জেলা প্রশাসক জাকির হোসেন গোপালগঞ্জে বদলি ড. জি.এম সরফরাজ বানিয়াচঙ্গে প্রবাসীর বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ নগদ ১০ লাখ টাকা লুট হবিগঞ্জে বোরো আবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষক ॥ জমি অনাবাদি থাকার শঙ্কা হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির অভিযোগে সাবেক সহকারী পরিচালকের ইনক্রিমেন্ট স্থগিত নবীগঞ্জের কালাভরপুরে পুলিশের অভিযান ॥ দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ দিঘলবাগে ধর্ষণ মামলার সাক্ষী স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আ.লীগ নেতা সাহিদ লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ধান শুকানো হচ্ছে ॥ দুর্ঘটনার আশঙ্কা মাধবপুরে জমির মাটি কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা ভিসি জহিরুল হক ও সাংবাদিক নূরুল হক কবিরের মাতা আলহাজ্ব মোছাম্মৎ রাবেয়া খাতুনের ইন্তেকাল হবিগঞ্জ সদর থানায় মহিলাসহ গ্রেপ্তার ৪

লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ধান শুকানো হচ্ছে ॥ দুর্ঘটনার আশঙ্কা

  • আপডেট সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক সড়কের করাব বেকিটেকা সেতুর উপরে এক লেন সম্পূর্ণ দখল করে ধান শুকাচ্ছে। স্থানীয়দের এমন কর্মকাণ্ডে সেতু ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট ও চরম জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এতে পথচারী ও ছোট-বড় যানবাহনের চলাচলে তৈরি হচ্ছ যানজট।
সরেজমিনে দেখা যায়, ব্যস্ত লাখাই হবিগঞ্জ আঞ্চলিক সড়কের সেতুর উপর এক লেন দখল করে কলাগাছ ও নেট দিয়ে অস্থায়ী প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। ফলে দুই লাইনের আসা যাওয়ার একটি মাত্র রাস্তা লেন দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। এতে গাড়ির স্বাভাবিক গতি ব্যাহত হওয়ার পাশাপাশি যেকোনো মুহূর্তে বড় ধরনের সড়ক দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় ভুক্তভোগী ও চালকরা জানান, ব্যস্ত সড়কের এক লেন বন্ধ রাখায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে। বারবার নিষেধ করা সত্ত্বেও কেউ তা মানছে না। এছাড়া ধান মাড়াইয়ের অবশিষ্টাংশ ও খড়কুটো বাতাসে উড়ে এসে চোখে-মুখে পড়ায় মোটরসাইকেল চালক ও পথচারীরা প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার কবলে পড়ছেন।
এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং জনদুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তবে বড় কোনো প্রাণহানি বা দুর্ঘটনা এড়াতে অবিলম্বে সড়কের দখলমুক্ত করাসহ প্রশাসনের কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com