শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচংয়ে অন্তঃসত্বা গৃহবধূর আত্মহত্যা

  • আপডেট টাইম শনিবার, ৯ নভেম্বর, ২০১৩
  • ৬২৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে বানিয়াচংয়ে ৩মাসের অন্তঃসত্বা এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহননকারী মহিলার নাম আয়না খাতুন (২০)। সে বানিয়াচং সদরের কামালখানী গ্রামের রাজমিস্ত্রি ফয়সল মিয়ার ২য় স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে পরিবারের সবাই চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যায়। তার স্বামী ফয়সল মিয়া ও কর্মস্থলে বি-বাড়িয়া রয়েছেন। এ সুযোগে গতকাল সন্ধ্যায় দরজা বন্ধ করে ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে আয়না খাতুন। এদিকে ফাঁস লাগানোর পর পরই প্রতিবেশীদের নজরে আসে। প্রতিবেশীরা দরজার ফাক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওয়ানা দেয়। পথিমধ্যে তার মৃত্য ঘটে। সূত্রে জানা গেছে, আয়না খাতুনের স্বামী বি-বাড়িয়ায় রাজমিস্ত্রির কাজ করেন। সে সুবাদে প্রায় ১ বছর আগে সেখানে আয়না খাতুনকে বিয়ে করেন। তবে আয়না খাতুন কি কারণে আত্মহত্যা করেছে এর কারণ জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com