রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

নবীগঞ্জে মাড়াই ও ধান কাটার মেশিন মালিকদের নৈরাজ্য ॥ হতাশায় কৃষক

  • আপডেট সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে নিয়ম-নীতির তোয়াক্কা না করে মাড়াই মেশিন ও ধান কাটার (হারভেস্টার) মেশিন মালিকরা চরম নৈরাজ্য চালাচ্ছেন। তাদের ইচ্ছামতো ভাড়া আদায় আর সিরিয়াল বাণিজ্যের কারণে কৃষকরা এখন হতাশ ও বিপাকে পড়েছেন। সরেজমিনে গিয়ে উপজেলার বড় হাওড় হিসেবে খ্যাত জোয়ালভাঁঙ্গা হাওড়ে দেখা গেছে-৩/৪টি (হারভেস্টার) ধান কাটার মেশিন ধান কাটছে। তবে মেশিন মালিক মনগড়া টাকা নিচ্ছে। মৌসুম এলেই মেশিন মালিকরা সিন্ডিকেট করে ভাড়া বাড়িয়ে দেন। আগে থেকে বুকিং দিয়েও সময়মতো মেশিন পাচ্ছেন না কৃষকরা। যারা বেশি টাকা দিচ্ছেন, তাদের জমির ধান আগেই কেটে দেওয়া হচ্ছে। এতে প্রান্তিক কৃষকরা সবার শেষে মেশিন পাচ্ছেন।
কৃষকরা অভিযোগ করে বলেন, একদিকে বৃষ্টির ভয়ে পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা, অন্যদিকে মেশিন মালিকদের দৌরাত্ম্য। অপরদিকে মাড়াই মেশিনের ভাড়াও নেওয়া হচ্ছে ইচ্ছামতো। প্রতিবাদ করলেই মেশিন দিতে অস্বীকৃতি জানানো হয়।
কৃষক মোতাজিল মিয়া বলেন- তিনদিন যাবক ধান কেটে রেখেছেন। কিন্তু মাড়াই মেশিন পাওয়া যাচ্ছেনা। কৃষক মোঃ শেবুল মিয়া বলেন, মাড়াই মেশিন মালিকের অহংকার এবং বেয়াদবি দেখে রাগ সহ্য করেছি। প্রয়োজনে মুখ খুলবো। ভুক্তভোগী কৃষক আহমদ আলী বলেন-কি করবো ফসল করে। ধান কাটা এবং মাড়াই দেয়ার মধ্যেই অর্ধেক ধান দেওয়া লাগে। আগামী বছর আর ধানের ফসল করবোনা।
অপরদিকে দীঘলবাক ইউনিয়নের মধ্যেবর্তী ও ঐতিহাসিক হাওর “রাজের বন্ধের’ কৃষক আব্দুল হান্নান বলেন-তিনি বন্ধকি জমিন করেন। এ বছর ৭ কেদার জমিন ৩৫ হাজার দিয়ে এনেছেন। কিন্তু ধানকাটার মেশিন ও মাড়াই মেশিন মিলে ফলনকৃত ফসলের অর্ধেক দিতে হচ্ছে। নবীগঞ্জে কৃষকের কান্না কে শুনবে? পাকা ধান ক্ষেতে পড়ে আছে, বৃষ্টি আসছে। কিন্তু মাড়াই মেশিন আর ধান কাটার মেশিন মালিকদের নৈরাজ্যে কৃষক আজ হতাশ! ইচ্ছেমতো ভাড়া, সিরিয়াল বাণিজ্য, টাকা বেশি দিলে আগে কাটা। নিয়ম-নীতির কোনো তোয়াক্কা নেই। প্রশাসন কি দেখবে না ? এবিষয়ে স্থানীয় কৃষকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, সরকার নির্ধারিত ভাড়া কার্যকর করা হলে এবং মেশিন মালিকদের নিয়মের আওতায় আনা হলে কৃষকরা এই বিপদ থেকে রক্ষা পাবেন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com