রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১১ ভারতীয় গরু ও মশার কয়েল জব্দ

  • আপডেট সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘণ্টায় পৃথক চারটি অভিযান পরিচালনা করে ১১টি ভারতীয় গরু ও ১২০ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল জব্দ করেছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। গতকাল শনিবার দুপুরে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপির টহলদল শনিবার ভোরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোলনা চা-বাগান এলাকায় মালিক বিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরুগুলো পাচারের উদ্দেশ্যে ভারত থেকে আনা হয়েছিল। এছাড়া চুনারুঘাটের চিমটিবিল ও বাল্লা বিওপির বিশেষ টহলদল পৃথক অভিযান চালিয়ে আরও ২টি ভারতীয় গরু ও ১২০ প্যাকেট মশার কয়েল জব্দ করে। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ৫৫ বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com