রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

নবীগঞ্জে সিএনজি চোর ছাবু গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কানাইপুর গ্রামের সিএনজি গাড়ি চোরের সর্দার ছাবু মিয়া অবশেষে পুলিশের খাঁচায় বন্দি হয়েছে। গতকার শনিবার বিকালে পুলিশ আদিত্যপুর ভবের বাজার থেকে থাকে গ্রেফতার করে। ধৃত ছাবু কানাইপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
সুত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে কেলি কানাইপুর গ্রামের সেবু মিয়ার একটি সিএনজি গাড়ি চুরি হয়। এ ব্যাপারে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা করেন সেবু মিয়ার ছেলে আঃ মালিক। পুলিশ তদন্তকালে এবং সিসিটিভি ফুটেজ যাচাই করে ছাবু মিয়ার ভাগনা চানপুর গ্রামের এক চোরকে গ্রেফতার করে।
অপর চোর ছাবু মিয়া, মামুন মিয়া গংরা আত্মগোপনে চলে যায়। গতকাল শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চোর সর্দার ছাবু মিয়াকে গ্রেফতার করে। মামুন মিয়া পলাতক রয়েছে।
উল্লেখ্য, কানাইপুর গ্রামে দীর্ঘ দিন ধরে ছাবু মিয়া, মামুন মিয়াগংরা চুরির সিন্ডিকেট তৈরি করে এলাকাসহ বিভিন্ন স্থানে সিএনজি, ছাগল, মোবাইল চুরি করে আসছে। তাদের ভয়ে এলাকার লোকজন মুখ খোলতে সাহস পায় না। ছাবু গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com