শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বাহুবলে কৃষকলীগের সম্মেলনে এমপি আবু জাহির ॥ ৫ জানুয়ারী গণতন্ত্র রক্ষা দিবস রাজপথে থেকে পালন করতে হবে

  • আপডেট টাইম রবিবার, ৪ জানুয়ারী, ২০১৫
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৫ জানুয়ারী গণতন্ত্র রক্ষা দিবস রাজপথে থেকে পালন করার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি অ্যাডভোকেট আবু জাহির। তিনি বলেন, ৫ জানয়ারী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনে অংশ গ্রহন করে দেশের গণতন্ত্র রক্ষা করেছেন। কিন্তু বিএনপি গনতন্ত্রে বিশ্বাসী নয় বলে তারা নির্বাচনে অংশ গ্রহন করেনি। এখন তারা গনতন্ত্র হত্যা দিবস পালনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। তিনি গতকাল শনিবার বাহুবল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা  বলেন।
সম্মেলন উদ্বোধক ছিলেন জেলা কৃষকলীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির রেজা। উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল হাই মোল্লার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মাস্টার মখলিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, কেন্দ্রীয় কৃষকলীগ সহ-সভাপতি দেওয়ান জয়নাল আবেদীন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ সিরাজুল হক চৌধুরী, সহ-সভাপতি নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, জেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদস্য দেওয়ান মিল্লাত গাজী, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ মোক্তার হোসেন বেনু, বাহুবল উপজেলা আওয়ামলীগের সভাপতি কাকুল শাহরিয়ার চৌধুরী পিপলু, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, নবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, জেলা কৃষকলীগ সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন সেলিম, সহ-সভাপতি অ্যাডঃ প্রসেনজিৎ দে, জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক চৌধুরী রাজ, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিত, জেলা কৃষকলীগ নেতা আলা উদ্দিন মিয়া, সঞ্জয় রায়, আব্দুল হেকিম ফুল মিয়া শেখ মিজানুর রহমান মিজান, শাহজাহান আহমেদ সাজু, শেখ সেলিম, শাহনুর আলম ছানু, মনিরুল ইসলাম বাছির, সেবুল ঠাকুর, খলিলুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফারুক আহমেদ, যুবলীগ সভাপতি অলিউর রহমান অলি, শ্রমিকলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান টেনু, মজিদ তালুকদার,  মাওঃ শফিকুর রহমান,  প্রমুখ। সম্মেলনে শুরুতে কোরআন থেকে তাওলায়াত করে হাফেজ আবু সালেহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com