শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা ॥ নিহত ৩ নবীগঞ্জে সরকারি ঔষুধ আত্মসাতের অভিযোগে গ্রেফতারকৃত ২ ব্যক্তি কারাগারে বানিয়াচঙ্গে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ॥ নওজোয়ান স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হবিগঞ্জে আব্দুস সালামের মৃত্যুতে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শোক হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘পাঠচক্রের বইপাঠ কার্যক্রম উদ্বোধন স্নানঘাট ইউপি’র সাবেক চেয়ারম্যান শফিক চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত বানিয়াচঙ্গের পুকড়া ইউনিয়নে দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়ায় ইউসুফ তরফদার এবং লিংকনের বিরুদ্ধে প্রতিবাদ সভা বাহুবলে ২৬ বছরেও মেলেনি সেতু বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ১ লাখ টাকা জরিমানা কৃষকদলের সাবেক সভাপতি মখলিছ উর রহমান আর নেই

মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা ॥ নিহত ৩

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাংলাদেশ ডাক বিভাগের ৩ কর্মী নিহত হয়েছেন। গত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ডাক বিভাগ সূত্রে জানা গেছে, পাথরবোঝাই একটি ট্রাক (রেজিঃ নং- চুয়াডাঙ্গা-ট-১১-০৫০৮) বিকল হয়ে নোয়াপাড়া এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাত আড়াইটার দিকে সিলেট থেকে সরকারি ডাক ও পার্সেল নিয়ে ঢাকাগামী বাংলাদেশ ডাক বিভাগের একটি মাঝারি কাভার্ড ভ্যান (রেজিঃ নং- ঢাকা মেট্রো-উ-১১-৮৪২৫) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালকসহ ডাক বিভাগের তিন কর্মী প্রাণ হারান। নিহতরা হলেন কাভার্ড ভ্যানের চালক মৌলভীবাজার জেলার আদমপুর গ্রামের মৃত খয়রুদ্দিনের ছেলে জসিম (৪০), শ্রীমঙ্গলের সুরভী পাড়ার সন্তোষ শব্দকরের ছেলে মো. রিপন মিয়া (২৩) এবং মানিকগঞ্জ জেলার ঘিওর থানার কাকজোড়া গ্রামের মাইনুদ্দিনের ছেলে মো. মজনু মিয়া (৫৪)। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় কবলিত যানবাহন দুটি এবং নিহতদের মরদেহ বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com