সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে পৃথক দুর্ঘটনায় গৃহবধুসহ ২ জনের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৩
  • ৫৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পৃথক দুর্ঘটনায় গৃহবধুসহ ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে বৈদ্যুতিক সুইচ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ রেবি বেগম (৩৫) গুরুতর আহত হয়। অচেতন অবস্থায় বাড়ীর লোকজন তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত রেবি বেগম উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামের আব্দুল আলীর স্ত্রী। অপর দিকে রবিবার বিকালে উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে বালু ফেলে আউশকান্দি বাজারে ফেরার পথে অসাবধানতাবশত চলন্ত ট্রাকের হেলপার ফয়জুল মিয়া রাস্তায় সিটকে পড়ে গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহত হেলপার ফয়জুলের বাড়ী কুর্শি ইউনিয়নের জহুরপুর গ্রামে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com