শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

এমপি আবু জাহিরকে নিয়ে কটুক্তিকারী নবীগঞ্জের মিনারকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম শনিবার, ২৭ ডিসেম্বর, ২০১৪
  • ৬৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহিরকে ফেইসবুকে হুমকিদাতা আটককৃত মিনার উদ্দিন (৩৫) কে কারাগার প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে কোর্টের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে নবীগঞ্জ উপজেলার মস্তোফাপুর গ্রামের মৃত মনফর উল্লার পুত্র।
মামলার তদন্তকারী অফিসার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন জানান, আগামীকাল রবিবার তার বিরুদ্ধে আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করলে আরও রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর ওই গ্রামের মিনার উদ্দিন তার ফেইসবুক আইডি থেকে এমপি আবু জাহিরকে হুমকি ও তার সম্পর্কে কটুক্তি করে একটি স্ট্যাটাস দেন। এ ব্যাপারে এমপির পিএস সুদ্বীপ রায় বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে হবিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে তাকে ইনাতগঞ্জ বাজার থেকে আটক করে হবিগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com