মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জৈবিক উপায়ে মাছ ও সবজি চাষের উপকরণ বিতরণ অনুষ্ঠান জীবিকার তাগিদে বিকল্প কর্ম

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৩
  • ৫৬৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে জৈবিক উপায়ে মাছ ও সবজি চাষের উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শেভরন এর অর্থায়নে এবং আইডিয়া কর্তৃক পরিচালিত ”কমিউনিটি ড্রিভেন গ্রীন ইনিশিয়েটিভ প্রজেক্ট-(সিডিজিআই)” কর্তৃক মোট ৪৪ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিকে জৈবিক উপায়ে পুকুরে মাছ চাষ ও সবজি চাষের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এসকল উপকরণের মধ্যে ছিল ভাসমান মাছের খাবার, উন্নত জাতের এবং উচ্চ ফলনশীল বিভিন্ন সবজি বীজ ও জৈব সার। উল্লেখ্য যে, বিগত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে উল্লেখিত চাষিদের জন্য দুই দিন ব্যাপি পৃথক দুইটি প্রক্ষিশনের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে উল্লেখিত মাছ চাষিদেরকে পুকুর অনুসারে মন-সেক্স তেলাপিয়ার পোনা ও পোনার প্রাথমিক খাবার প্রদান করা হয়। উপকরন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরুজ্জামান রিপন, সিনিয়র কো-অর্ডিনেটর, কমিউনিটি এঞ্জেজমেন্ট শেভরন বাংলাদেশ সহ বিশিষ্ট ব্যক্তি বর্গ । অনুষ্ঠানে বক্তারা রাসায়নিক সার প্রয়োগের কুফল সমূহ তুলে ধরেন এবং জৈবিক উপায়ে চাষাবাদের বিষয়ে গুরুত্বারোপ করেন। প্রকল্পটি বিগত মার্চ ২০১৩ হতে আউশকান্দি, ইনাতগঞ্জ এবং দিঘলবাক ইউনিয়নের মোট বাইশটি গ্রামে মোট একশত জন ক্ষুদ্র্র ও প্রান্তিক কৃষক নিয়ে জৈবিক উপায়ে মাঠফসল ও সব্জি চাষাবাদ, কাঠ ও ফল জাতিয় বৃক্ষ রোপন এবং পুকুরে মাছ চাষ বিষয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com