বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৫০ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ৩ নভেম্বর, ২০১৩
  • ৬২৪ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজমিরীগঞ্জের কাকাইলছেও ঘড়দাইর গ্রামে দু’দলের সংঘর্ষে উভয় পক্ষে ৫০ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ টিয়ার সেল ও রাবার রুলেট ছুড়ে। গতকাল বিকেল ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে-ওই গ্রামের বর্তমা মেম্বার আব্দুল মন্নান ও সাবেক মেম্বার শহীদ মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় আধাঘন্টা সংঘর্ষ চলাকালে পুলিশ ঘটনাস্থলে পৌছে ৮ রাউন্ড টিয়ার সেল ও ৮ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হয়। আহতদের মধ্যে শহীদুল ইসলাম (২০), রেজু মিয়া (৩৫), রহিম মিয়া (৩০), ইরাজুল মিয়া (২০) ্সারোয়ার হোসেন (২০), উজ্জ্বল মিয়া (১৮), আকতার মিয়া (২৫), কাশেম মিয়া (২৮), সোহেল মিয়া (২৬), চকধর মিয়া (৫০), সমুজ মিয়া (৫০), দরজ মিয়া (৬০), সাজু মিয়া (৩৮),  আব্দুল গফুর (৬০), নয়ন মিয়া (৩০), ফখরুল ইসলাম (২০), কিছমত আলী (২৮), নাজু মিয়া (৩০), সাফেয়া আক্তার (৩০), কুদেজা আক্তার (৩৮), মাফিয়া খাতুন (৪৫), ইছামতি আক্তার (৩৫), আমীন মিয়া (২০), রাসেল মিয়া (২০), মহিবুর মিয়া(২৮), আব্দুল হাকিম (৩০), চেরাগ আলী  (২৮), তবারক মিয়া (৪০), লাল মিয়া (৩৫), মাবেল মিয়া (৩০), বাতেন মিয়া (৫০), রহমত আলী (৩০), ফারুক মিয়া (৫০)কে আজমিরীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com