সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

পৌর এলাকার শ্যামা পুজা মন্ডপ পরিদর্শন করলেন আলহাজ্ব জি, কে গউছ

  • আপডেট টাইম রবিবার, ৩ নভেম্বর, ২০১৩
  • ৬০৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ পৌর এলাকার শ্যামা পুজা মন্ডপগুলো পরিদর্শন করেছেন। গতকাল সন্ধ্যার পর থেকে তিনি নোয়াহাটি, কালিগাছতলা, ঘাটিয়াসহ বিভিন্ন অঞ্চলে পুজা মন্ডপ পরিদর্শন করেন। মেয়র আলহাজ্ব জি কে গউছ মন্ডপ পরিদর্শনকালে পুজা কমিটির নেতৃবৃন্দসহ হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দের সাথে শুভেচছা বিনিময় করেন। তিনি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্যামাপুজা শান্তিপূর্নভাবে পালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। অপরদিকে আলহাজ্ব জি কে গউছের আন্তরিকতার জন্য পুজা কমিটির নেতৃবৃন্দ তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। পুজা মন্ডপ পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইসলাম তরফদার তনু, ছাত্রদল নেতা তাজুল ইসলাম ফরিদ, পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, দিলীপ দাস ও অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com