শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা ॥ নিহত ৩ নবীগঞ্জে সরকারি ঔষুধ আত্মসাতের অভিযোগে গ্রেফতারকৃত ২ ব্যক্তি কারাগারে বানিয়াচঙ্গে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ॥ নওজোয়ান স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হবিগঞ্জে আব্দুস সালামের মৃত্যুতে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শোক হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘পাঠচক্রের বইপাঠ কার্যক্রম উদ্বোধন স্নানঘাট ইউপি’র সাবেক চেয়ারম্যান শফিক চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত বানিয়াচঙ্গের পুকড়া ইউনিয়নে দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়ায় ইউসুফ তরফদার এবং লিংকনের বিরুদ্ধে প্রতিবাদ সভা বাহুবলে ২৬ বছরেও মেলেনি সেতু বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ১ লাখ টাকা জরিমানা কৃষকদলের সাবেক সভাপতি মখলিছ উর রহমান আর নেই

হবিগঞ্জ দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে বিশ্ব সাদাছড়ি ও নিরাপত্তা দিবস পালিত

  • আপডেট সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি ও নিরাপত্তা দিবস-২০২৬। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে শহরের নাতিরাবাদস্থ অস্থায়ী কার্যালয়ে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা হবিগঞ্জ জেলা শাখা উদ্যোগে র‌্যালী ও সাদাছড়ি বিতরণ করা হয়। সংগঠনের কোষাধ্যক্ষ ও সাবেক কমিশনার মোহাম্মদ শামছু মিয়ার সভাপতিত্বে সাদাছড়ি বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকস এর সভাপতি আলহাজ্ব শামছুল হুদা, হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ মোশাহিদ মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, আরটিভি জেলা প্রতিনিধি সহিবুর রহমান, হেলাল আহমেদ, হাফিজুর রহমান, তাহসিন চৌধুরী, উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আল-আমিন। অনুষ্ঠানে বক্তারা বলেন-দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা গেলে তাঁরা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তাঁদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সামাজিক বৈষম্য দূর করতে হবে। সহানুভূতির দৃষ্টিতে দেখার পরিবর্তে তাঁদের অধিকার, যোগ্যতা ও ব্যক্তি স্বাধীনতাকে সম্মান জানানোর আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান শেষে অর্ধশতাধিক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের হাতে সাদাছড়ি ও পরিবহনের যাত্রায়াত খরচ বাবদ জনপ্রতি ২শ টাকা করে দেওয়া হয়। এ পূর্বে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com