শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে মধ্য রাতে ডাকাতি

  • আপডেট টাইম রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪
  • ১২৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে মধ্য রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত কবলিত সাবাজ মিয়া (৩৫) নামে এক যুবককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, গতকাল রাত ১১টার দিকে বানিয়াচং উপজেলা সদর থেকে বাড়ী ফিরছিলেন আজরিমীগঞ্জ উপজেলার কাকাইছেও ইউনিয়নের কানলীপাড়া গ্রামের মৃত জিন্নত মিয়ার পুত্র সাবাজ মিয়া। পথিমধ্যে আনজন নামকস্থানে পৌছুলে ডাকাতরা তার গতিরোধ করে। ডাকাতরা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে চাইলে সাবাজ বাধা দেয়। এ সময় ডাকাতরা তাকে বেড়ধর মারধোর করে সর্বস্ব  ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত অবস্থায় সাবাজ মিয়াকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com