বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বিএনপি জামায়াত জোটের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ॥ হত্যা, লুটপাট, কোরআন শরিফ পুড়ানোর প্রতিবাদে আওয়ামীলীগের কর্মী সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩
  • ৬৮৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি জামায়াত জোটের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, হত্যা, লুটপাট, কোরআন শরিফ পুড়ানোর প্রতিবাদে কর্মী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ। গতকাল শনিবার বিকেলে জেলা পরিষদ মিলানায়তনে এ উপলক্ষে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত  হয়। জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ মো. আবু জাহির এমপির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ  সাধারন সম্পাদক এ্যাডঃ আব্দুল মজিদ খান এমপি। তারা বলেন, ১৮দলীয় জোট দেশে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, হত্যা, লুটপাট করে  দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। বিএনপি জামায়াত জোটের বিরুদ্ধে দলের সকল নেতা কর্মীকে সজাগ থাকার আহবান জানান। পরে একটি বিক্ষোভ মিছিল সারা শহর প্রদক্ষিণ করে চৌধুরী বাজার এলাকায় পথসভায় বক্তব্য রাখেন এমপি এ্যাডভোকেট মো. আবু জাহির।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য থেকে জনগনের জানমাল হেফাজত করতে আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকার পাশাপাশি তাদের যে কোন নৈরাজ্য, ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নেতা-কর্মীদের সক্রিয় থাকতে হবে।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, শহিদ উদ্দিন চৌধুরী, এ্যাডঃ সিরাজুল হক চৌধুরী, শেখ সামছুল হক, এ্যাডঃ আবুল ফজল, আলমগীর চৌধুরী, সজিব আলী, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাডঃ আবুল কাশেম মোল্লা মাসুম, এ্যাডঃ সালেহ আহম্মেদ, এ্যাডঃ লুৎফুর রহমান তালুকদার, মর্তুজা আহসান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, মশিউর রহমান শামীম, মরতুজ আলী, পৌর আওয়ামীলীগ সভাপতি, এ্যাডঃ নিলাদ্রী শেখর পুরকাস্থ টিটু, সাধারন সম্পাদক মোতাছিরুল ইসলাম, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রাজু, যুবলীগের সহ-সভাপতি হাসান চৌধুরী হেমসিন, কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবির রেজা, পৌর যুবলীগ সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, কলেজ ছাত্রলীগ আহবায়ক বাদল মিয়া, যুগ্ম আহবায়ক আফরোজ মিয়া. পৌর ছাত্রলীগ সভাপতি তরু, সাধারণ সম্পাদক মুফাছির রায়হান মুফতীসহ আওয়ামীলীগ এর  অংগ ও সহযোগী সংগঠনের সাবেক নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com