শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

যেখানেই হরতাল নৈরাজ্য সেখানেই প্রতিরোধ গড়ে তুলা হবে-ডাঃ মুশফিক চৌধুরী

  • আপডেট টাইম রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩
  • ৭১৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপি ও জামায়াতের নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে নবীগঞ্জে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, আওয়ামীলীগকে ভয় দেখাবেন না, আওয়ামীলীগ স্বাধীনতার স্বপক্ষের শক্তি। হরতাল ও নৈরাজ্য করে সংবিধানকে অমান্য করার পায়তারা চালাচ্ছেন খালেদা জিয়া। তিনি বলেন, সাংবিধানিক ভাবেই এদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, জামাত-শিবির যুদ্ধাপরাধী ও হেফাজতে ইসলামকে নিয়ে ধর্মের নামে অপপ্রচার করে দেশ ও জাতীকে বিভ্রান্ত করা হচ্ছে। দেশের কোটি কোটি মানুষ বিএনপির চালাকি বুঝতে পেরেছে। তাই ১৯৭১ সনে লাখো লাখো শহীদের তাজা রক্তের বিনিময়ে স্বাধীন হলেও রাজাকার প্রজন্মরা আবারও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সাথে যুদ্ধ ঘোষনা করেছে।
গতকাল শনিবার বিকেলে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের প্রায় দুই সহস্রাধিক নেতা কর্মীদের সমন্বয়ে উপজেলা সদরে প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে নবীগঞ্জ শহরের আব্দুল মতিন চৌধুরী স্কয়ারে সমাবেশ অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, আব্দুল মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, ছাবের আহমদ চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোজাহিদ আহমদ, সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, স্বেচ্ছাসেবকলীগ নেতা আমিনুর রহমান সুমন, এম মুজিবুর রহমান, যুবলীগ নেতা শাহ গোল আহমদ কাজল, খয়রুল বশর চৌধুরী, কৃষকলীগের সভাপতি শাহনুর আলম ছানু, শ্রমিকলীগের আহবায়ক রাব্বি আহমদ চৌধুরী মাক্কু, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু, ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহবায়ক উজ্জ্বল সরদার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com