শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বৃটেনের কার্ডিফ ক্যাসলে ও লর্ড মেয়র ম্যানসন হাউসে প্রিন্স অফ ওয়েলস প্রিন্স চ্যালসের ৬৬তম জন্মদিন উদযাপন

  • আপডেট টাইম বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪
  • ৫৩১ বা পড়া হয়েছে

কার্ডিফ থেকে রকিব মনসুর ॥ ইউকে’র ৪টি ক্যাপিটাল সিটির মত গত ১৫ নভেম্বর ওয়েলসের রাজধানী কার্ডিফের ঐতিহ্যবাহী কার্ডিফ ক্যাসল ও লর্ড মেয়র ম্যানসন হাউসে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে প্রিন্স অফ ওয়েলস প্রিন্স চ্যালসের ৬৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
২১ বার তপধ্বনির মাধ্যমে শুরু হওয়া রাজপরিবারের এই অনুষ্ঠানে বৃটেন ও ওয়েলসের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। কার্ডিফের লর্ড মেয়র রাইট অনারেবল মার্গেট জোনস ও লর্ড লু টানেন্ট, ড: পিটার বেক জন্মদিনের অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।
সমাপনী বক্তব্যে লেফট কর্ণেল ফ্রাঙ্ক উহাইটিং মুসলিম কমিউনিটি থেকে নব প্রজন্মের সন্তানদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহবান জানান।
রাজপরিবারের এই মহতি অনুষ্ঠানে বাঙ্গালী কমিউনিটির মধ্যে নিউপোর্ট সিটি কাউন্সিলার মাজেদ রহমান, শাহ পরান মসজিদ কমিটির চেয়ারম্যান কমিউনিটি লিডার শেখ মো: তাহির উল্লাহ, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে’র কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী কার্ডিফ শাহজালাল মসজিদ কমিটির জেনারেল সেক্রেটারী, কমিউনিটি লিডার ও সাংবাদিক মকিস মনসুর আহমদ, শাহ মো: শফি কাদির, ফখরুল ইসলাম, এম এ রউফ, রুহুল আমিন, সিতাব আলী, বেলাল মিয়া, রকিব মনসুরসহ মুসলিম কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুসলিম কমিউনিটি’র জন্য ম্যানসন হাউসে নামাজের সুব্যবস্থা করা হয়। এবং নামাজ পরিচালনা করেন আর্মি’র চ্যাপলিন আলী ওমর। রাজপরিবারের এই অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা প্রিন্স চ্যালসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com