শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

কানাডা প্রবাসী এডুকেশন ট্রাস্ট হবিগঞ্জ ও এবাদ আলী চৌধুরী খুরমান্নেছা চৌধুরী এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান

  • আপডেট টাইম রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩
  • ৫৫৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কানাডা প্রবাসী এডুকেশন ট্রাস্ট হবিগঞ্জ ও এবাদ আলী চৌধুরী খুরমান্নেছা চৌধুরী এডুকেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল শনিবার সুরবিতান হলে অনুষ্ঠিত হয়েছে। এবাদ আলী চৌধুরী এডুকেশন ট্রাস্টের সভাপতি প্রবীণ  আইনজীবি দেওয়ান মসউদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবাদ আলী চৌধুরী, ট্রাস্টের সম্পাদক সুভাষ চন্দ্র দেব, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ট্রাস্টের সদস্য এডঃ মোঃ আমির হোসেন ও কানাডা প্রবাসী ট্রাস্টের সম্পাদক আশরাফ আলী খান বাচ্চু। এ সময় বক্তব্য রাখেন, মাধবপুর উপজেলার ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হায়দার, চুনারুঘাট উপজেলার একডালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুর রউফ, মানব কল্যাণ উচ্চ বিদ্যালয়ের পক্ষে ডাঃ মোঃ আবিদুর রহমান, কাউছার আহমদ, দিনারপুর ফুলতলী গাউছিয়া দাখিল মাদ্রাসা, পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র অনুপম দাস, ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রুবিনা আক্তার ও একডালা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মরিয়ম আক্তার চৌধুরী। অনুষ্ঠানে স্কুল ও মাদ্রাসার ১০জন মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com