শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাহুবলে শিক্ষার মানোন্নয়নে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা লাখাইয়ে সেচযন্ত্র ও ট্রাক্টর বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ কৃষকদের স্বাবলম্বী করতে ভর্তুকিমূল্যে কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে সরকার মাধবপুরে ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নবীগঞ্জের দিনারপুরে চেক জালিয়াতি মামলায় আসামী হয়েও প্রকাশে ঘুরে বেড়াচ্ছে প্রভাষক আমজদ বিকল্প উৎস থেকে ঋণ নিয়ে চা বাগানের শ্রমিকদের মজুরি ও রেশন দিল কর্তৃপক্ষ মাধবপুরে গ্রামবাসী ৪ চোরের বাড়ীর আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে নবীগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শহরে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

বাহুবলে শিক্ষার মানোন্নয়নে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অবকাঠামো নির্মাণ ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি শিশু কী শিখছে, তার মৌলিক শিক্ষার ভিত্তি কতটা মজবুত হচ্ছে এবং প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। গতকাল বৃহস্পতিবার বাহুবল উপজেলা পরিষদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রাথমিক পর্যায়েই উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়ছে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, ‘মাধ্যমিকে যাওয়ার পথে এ সংখ্যা আরও বাড়ছে। কোনও শিশু যেন বিদ্যালয়ের বাইরে না থাকে, সে লক্ষ্যেই স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা ও নিয়মিত শিখন কার্যক্রমে সম্পৃক্ত রাখাও এ কর্মসূচির উদ্দেশ্য।’
তিনি জানান, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩১ লাখ শিক্ষার্থী স্কুল ফিডিং কর্মসূচির আওতায় রয়েছে। ২০২৭ সালে এ সংখ্যা বাড়িয়ে প্রায় ১ কোটি ১০ লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া, বিশ্ব খাদ্য কর্মসূচি বাংলাদেশের হেড অব প্রোগ্রাম জেসি উড, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক এবং বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা। সভায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com