রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

বিরোধপূর্ণ ভূমি দখলকে কেন্দ্র করে নবীগঞ্জ শহর মধ্য রাতে রনক্ষেত্র

  • আপডেট টাইম সোমবার, ৩ নভেম্বর, ২০১৪
  • ৫৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ একটি বিরোধপূর্ণ জায়গা দখলকে কেন্দ্র করে গতকাল মধ্যরাতে নবীগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরগাও গ্রামের মনর মিয়া ও আনমনু গ্রামের আব্দুস শহীদ সাহিদ মিয়া মধ্যে শহরের জে কে হাই স্কুল চৌমুহনীতে একটি ভূমি নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে সাহিদ মিয়া নবীগঞ্জ থানায় অভিযোগ করলে ১৫/২০ দিন পূর্বে পুলিশ উভয় পক্ষকে নোটিশ দিয়ে শান্তি শৃংখলা বজায় রাখার আহ্বান জানান। এদিকে বিরোধ মিমাংসায় সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু. উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী ও পৌর মেয়র তোফাজ্জল উসলাম চৌধুরীর সমন্বয়ে শালিস বৈঠক বসে। অনুষ্ঠিত শালিসে বিরোধ মিমাংসায় সংসদ সদস্যকে প্রধান করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ওই কমিটি গতকাল রবিবার উভয় পক্ষকে নিয়ে বসার সময় নির্ধারণ করেন। কিন্তু হরতাল সহ বিভিন্ন সমস্যার কারণে গত শুক্রবার তারিখ পরিবর্তন করে ৭ নভেম্বর পুননির্ধারণ করা হয়। এ অবস্থায় গতকাল মধ্যরাতে মনর মিয়ার লোকজন বিরোধ পূর্ণ ভূমিতে ঘর নির্মানের প্রস্তুতি নেয়। এ খবর পেয়ে সাহিদ মিয়ার লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। এ অবস্থায় সাহিদ মিয়া ও তার চাচাতো ভাই আব্দুল মুকিতকে নবীগঞ্জ থানার ওসি মোঃ লিয়াকত আলী থানায় ডেকে নিয়ে আসেন। এবং পুলিশ সাহিদ মিয়ার লোকজনকে ঘটনাস্থল থেকে বিতারিত করে দেন। এ সুযোগে মনর মিয়ার লোকজন ঘটনাস্থলে অবস্থান নিয়ে বিরোধপূর্ণ ভূমিতে ঘর নির্মাণ কাজ শুরু করে। এ অবস্থায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এতে মধ্যরাতে নবীগঞ্জ শহর হয়ে উঠে উত্তপ্ত। পরিণত হয় রণক্ষেত্রে। সাহিদ মিয়া পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com