শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

আজ হবিগঞ্জ জেলা আওয়ামী আইনজিবী পরিষদের সম্মেলন

  • আপডেট টাইম রবিবার, ২ নভেম্বর, ২০১৪
  • ৫৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘আইনের শাসন ও সার্বজনিন মানবাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার এবং প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ শ্লোগান নিয়ে আজ রবিবার দুপুরে বার লাইব্রেরী ২য় শাখায় আওয়ামী আইনজীবি পরিষদ হবিগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। দীর্ঘ এক যুগ পর আয়োজিত এই সম্মেলনকে কেন্দ্র করে কোর্ট প্রাঙ্গনে সাজ সাজ রব পরিলক্ষিত হচ্ছে। ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। কাউন্সিলে আগ্রহী নেতৃবৃন্দের ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে কোর্ট প্রাঙ্গন। আওয়ামী আইনজীবি পরিষদ ছাড়াও কোন সংগঠনই এর আগে এ ধরণের ঝমকালো আয়োজন করতে পারেনি।
আজ দুপুরে প্রধান অতিথি হিসাবে সম্মেলনের উদ্বোধন করবেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-২ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। সম্মেলনের শুরুতে বারে যোগদানকৃত নতুন আইনজীবিদের মাঝে যারা আওয়ামী আইনজীবি পরিষদের সদস্য হয়েছেন তাদেরকে বরণ করা হবে। পরে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com