রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জের জয়রামপুর ও নিতাইরচক গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক হবিগঞ্জ শহরে ভয়াবহ যানজট ১০ মিনিটের রাস্তায় ৩০ মিনিট লাগে অনুদানের চেক বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব চুনারুঘাটে ৪১তম তাফসীরুল কোরআন সম্মেলনে বক্তব্য রাখলেন এমপি ফয়সল মাধবপুরে এসআরবির অভিযান ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নবীগঞ্জে পুলিশের অভিযানে ৪ গ্রেপ্তার চুনারুঘাটে অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা সাতছড়ি উদ্যানে গাড়ির চাপায় বানরের মৃত্যু লাখাইয়ে নতুন ইউএনও সাবরিনা

লাখাইয়ে সেচযন্ত্র ও ট্রাক্টর বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ কৃষকদের স্বাবলম্বী করতে ভর্তুকিমূল্যে কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে সরকার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেছেন, সরকার কৃষকদের স্বাবলম্বী করতে ভর্তুকিমূল্যে কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে। এসব যন্ত্রপাতির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। কৃষকদের জন্য বরাদ্দকৃত সেচযন্ত্র ও ট্রাক্টর যেন কোনোভাবেই ব্যক্তিগত স্বার্থে বা অনিয়মের মাধ্যমে ব্যবহৃত না হয়, সে বিষয়ে প্রশাসনকে কঠোর নজরদারি করতে হবে। কোনো কারণে এসব যন্ত্রপাতির সঠিক ব্যবহার নিশ্চিত না হলে এর দায় সংশ্লিষ্ট ব্যক্তিদেরই নিতে হবে। এখানে কোনো রাজনৈতিক বিবেচনা করা হবে না। অপরাধ করলে আইন তার নিজস্ব গতিতে চলবে।
তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে লাখাই উপজেলায় ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মধ্যে এলএলপি সেচযন্ত্র ও ট্রাক্টর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ জি কে গউছ আরও বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে, দেশের অর্থনীতি শক্তিশালী হবে। তাই কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং কৃষি কাজকে আধুনিক ও সহজ করার লক্ষ্যে সরকার কৃষি কার্ড প্রদান সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে অল্প সময়ে বেশি জমি চাষাবাদ করা সম্ভব হবে। এতে কৃষকের শ্রম ও অর্থ দুটোই সাশ্রয় হবে।
তিনি বলেন, কৃষকদের ভাগ্য পরিবর্তনে শুধু সরকারি সহায়তা দিলেই হবে না, সেই সহায়তার সঠিক ব্যবহারও নিশ্চিত করতে হবে। কৃষক গ্রুপের মাধ্যমে যেসব কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে, সেগুলো যেন এলাকার প্রকৃত কৃষকদের উপকারে আসে। দলমত নির্বিশেষে কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি পেলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। তাই কৃষি খাতের উন্নয়নে সরকার, প্রশাসন ও কৃষকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। কৃষকদের কোনো সমস্যা থাকলে তা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষক প্রতিনিধিরা।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com