রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জের জয়রামপুর ও নিতাইরচক গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক হবিগঞ্জ শহরে ভয়াবহ যানজট ১০ মিনিটের রাস্তায় ৩০ মিনিট লাগে অনুদানের চেক বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব চুনারুঘাটে ৪১তম তাফসীরুল কোরআন সম্মেলনে বক্তব্য রাখলেন এমপি ফয়সল মাধবপুরে এসআরবির অভিযান ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নবীগঞ্জে পুলিশের অভিযানে ৪ গ্রেপ্তার চুনারুঘাটে অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা সাতছড়ি উদ্যানে গাড়ির চাপায় বানরের মৃত্যু লাখাইয়ে নতুন ইউএনও সাবরিনা

চুনারুঘাটে ৪১তম তাফসীরুল কোরআন সম্মেলনে বক্তব্য রাখলেন এমপি ফয়সল

  • আপডেট সময় শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া কওমিয়া শামসুল উলুম টাইটেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী ৪১তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলন শেষ হয়েছে। গতকাল শুক্রবার ছিল মহাসম্মেলনের সপ্তম ও সমাপনী দিন।
সমাপনী দিনের মাহফিলে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস.এম. ফয়সল।
এ সময় এমপি এস.এম. ফয়সল তাফসীরুল কোরআন মাহফিলের সার্বিক আয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, মানুষের দোয়া ও সহযোগিতায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ জন্য তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মানুষের সেবা করার জন্য সবার দোয়া কামনা করেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে মাত্র আট মাস হয়েছে। তিনি বলেন, মানুষের দোয়া ও সহযোগিতায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ জন্য তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মানুষের সেবা করার জন্য সবার দোয়া কামনা করেন।
সাত দিনব্যাপী এ মহাসম্মেলনে দেশ-বিদেশের বরেণ্য ইসলামি চিন্তাবিদ ও বিশিষ্ট আলেম-ওলামারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য ও তাফসীর পেশ করেন। গত সাত দিন ধরে চলা এ মহাসম্মেলনে ওয়াজ ও তাফসীর শুনতে প্রতিদিন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে। গতকাল শুক্রবার সমাপনী দিনের মধ্য দিয়ে ৪১তম এ বার্ষিক মহাসম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com