স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার রাতে সদর থানার ওসি জাহিদুল হকের নির্দেশে এসআই আওলাদ হোসেন রাজিউড়া গ্রামে অভিযান চালিয়ে কিবরিয়া আহমেদ (২৫) ও পাভেল (৩০) কে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে উল্লেখিত পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে এসআই আওলাদ হোসেন বাদি হয়ে সদর থানায় উল্লেখিতদের বিরুদ্ধে মামলা করেছেন।