মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নবীগঞ্জে স্টার্টআপ ॥ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাশক্তি এবং প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধান দাতা বিকাশে নবীগঞ্জে দিনব্যাপী “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশের তত্ত্বাবধানে এবং এডুকেশনাল ইঞ্জিনিয়ারিং সাপোর্ট সিস্টেম (ইইএসএস)-এর আয়োজনে গতকাল শুক্রবার (১২ জুন) নবীগঞ্জের জে কে মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। প্রদর্শনীতে উপজেলার সর্বাধিক সংখ্যক ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর সমাধান, গবেষণাভিত্তিক কাজ এবং সম্ভাবনাময় স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, উপজেলা (পজীপ) কর্মকর্তা সাকিল আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহনাজ ইসলাম এবং নবীগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল আলম। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ, প্রযুক্তির ব্যবহার, স্মার্ট কৃষি, জ্বালানি সাশ্রয়, স্বাস্থ্যসেবা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার উদ্ভাবনী সমাধান নিয়ে তাদের প্রকল্প উপস্থাপন করেন। তাদের উপস্থাপনা দর্শনার্থী ও অতিথিদের ব্যাপক প্রশংসা কুড়ায়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, বর্তমান বিশ্বে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ও উদ্ভাবনী মনোভাব সৃষ্টি করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ ঘটবে এবং তারা ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে অনুপ্রাণিত হবে। পাশাপাশি বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী এ প্রদর্শনীতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com