শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জে যুবদল নেতা জয়নালের উপর হামলা ও ছিনতাই ॥ আসামী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীনের উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামী জিসান মিয়া (২০) নামে এক অভিযুক্তকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলার শমসেরনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিসান মিয়া নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামের নুর মিয়ার ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (১০ জুন) সন্ধ্যা প্রায় ৬টার দিকে জয়নাল আবেদীন নবীগঞ্জ শহরের রাজা কমপ্লেক্সে অবস্থিত একটি এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করে বের হওয়ার সময় জিসান মিয়া ও ছায়েদ মিয়া তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে এবং তার কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও ওঠে। পরে জয়নাল আবেদীন এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে নবীগঞ্জ থানায় মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পর অভিযুক্ত জিসান মিয়া ও ছায়েদ মিয়া আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা নবীগঞ্জ থানার এসআই জয়ন্ত কুমার রায় তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার বিকেলে মৌলভীবাজারের শমসেরনগর এলাকায় অভিযান পরিচালনা করে জিসান মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি ছায়েদ মিয়াকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া অভিযুক্ত জিসান মিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com