সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নবীগঞ্জে বিএনপি দলীয় ব্যানার ছেঁড়ার মামলার প্রতিশোধ নিতে ছাত্রদল নেতা শাকিলের উপর হামলা ও ‘কল্পকাহিনী’ ছড়ানোর অভিযোগ ॥ থানায় মামলা

  • আপডেট টাইম শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ছাত্রদল নেতা শাকিল আহমেদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনাকে ঘিরে নতুন করে সামনে এসেছে প্রায় আড়াই বছর আগের একটি রাজনৈতিক বিরোধের ঘটনা। অনুসন্ধানে ও মামলার এজাহারে উঠে এসেছে, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ও বিলবোর্ড ছেঁড়ার ঘটনায় দায়ের করা মামলার প্রতিশোধ নিতেই শাকিল আহমেদের উপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তবে ঘটনার পর প্রকৃত কারণকে আড়াল করতে ‘মেয়ে উত্যক্তের’ অভিযোগসহ নানা কল্পকাহিনী সামনে এনে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার সূত্রপাত ২০২৩ সালের ২৯ অক্টোবর। ওইদিন আউশকান্দি কিবরিয়া চত্বরে বিএনপির শীর্ষ নেতাদের ছবি সম্বলিত বিলবোর্ড ও ফেস্টুন ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল কর্মী শাকিল আহমেদের সঙ্গে শাহ তপু ও তার সহযোগীদের বিরোধ সৃষ্টি হয়। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর শাকিল আহমেদ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহ তপুসহ কয়েকজনকে আসামি করা হয়। পরে তারা গ্রেফতার হয়ে কারাভোগও করেন। কারামুক্ত হয়ে জামিনে বের হওয়ার পর থেকেই শাহ তপু ও তার সহযোগীরা মামলাটি তুলে নিতে এবং আপস করার জন্য শাকিল আহমেদকে বিভিন্নভাবে চাপ দিতে থাকেন। কিন্তু তিনি আপস করতে রাজি না হওয়ায় প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে তপুসহ একটি পক্ষ।
অভিযোগ রয়েছে, গত ৬ জুন সন্ধ্যা প্রায় ৬টার দিকে আউশকান্দি কিবরিয়া চত্বরে ফুলকলি দোকানের সামনে অবস্থান করছিলেন শাকিল আহমেদ। এ সময় শাহ তপুর নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে এসে তার পথরোধ করে। পরে সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালানো হয়।
এ সময় শাহ তপু, জিলু মিয়া, রফি মিয়া, দিলু মিয়া ও রুমান আহমেদ রুমুসহ কয়েকজন মিলে শাকিলকে এলোপাতাড়িভাবে মারধর করেন। হামলায় তিনি গুরুতর আহত হন। তবে হামলার ঘটনা শুধু মারধরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। পুরো ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয় এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ঘটনাটি মীমাংসা হয়ে গেছে—এমন বক্তব্য দিতে শাকিল আহমেদের ওপর চাপ প্রয়োগ করা হয়। এক পর্যায়ে তার কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তিও আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় বুধবার শাকিল আহমেদের বড় ভাই মো. সাহেদ মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। অনুসন্ধানে আরও জানা গেছে, হামলার ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় পর্যায়ে ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের বক্তব্য ছড়িয়ে দেওয়া হয়। বিশেষ করে ‘মেয়ে উত্যক্তের’ অভিযোগ সামনে এনে হামলার মূল কারণকে আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে দাবি ভুক্তভোগী পক্ষের। তাদের ভাষ্য, আদালতে বিচারাধীন ব্যানার ছেঁড়ার মামলার জের এবং ওই মামলার প্রতিশোধই হামলার প্রকৃত কারণ। কিন্তু পরিকল্পিতভাবে অন্য একটি ইস্যু সামনে এনে জনমত ভিন্নদিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ছাত্রদল নেতা শাকিল আহমেদ বলেন, “আগের একটি মামলার জের ধরেই আমার ওপর হামলা হয়েছে। আমি আইনের আশ্রয় নিয়েছি। কিন্তু মামলার আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। আমি দ্রুত তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
রাজনৈতিক বিরোধ, বিচারাধীন মামলার প্রতিক্রিয়া, প্রকাশ্য হামলা এবং পরবর্তীতে ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার অভিযোগ সবকিছু মিলিয়ে নবীগঞ্জে বিষয়টি এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে হামলার প্রকৃত কারণ কী, এবং ঘটনার পর যেসব পাল্টা প্রচারণা চালানো হয়েছে তার পেছনে কারা রয়েছে সে সব প্রশ্নের উত্তর খুঁজে বের করা এখন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com