শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

এলাকার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে-এমপি সৈয়দ ফয়সল

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারঘাট) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এস.এম. ফয়সল বলেছেন- এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়নে সকল কর্মকর্তাকে সমন্বয়ের মাধ্যমে সততা ও নিষ্টার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সবাইকে আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হবে। কেউ অবৈধভাবে প্রভাব খাটালে বা সাধারণ মানুষের ওপর জুলুম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ যেন অহেতুক নিরপরাধ মানুষ যাতে হয়রানীর শিকার না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে পরিকল্পিত ভাবে কাজ করের যাচ্ছে। সরকারের গ্রহীত প্রকল্পগুলো সচ্ছতার সহিত বাস্তবায়ন করতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার সকালে মাধবপুরে কর্মরত বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, সাধারন সভা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন।
তিনি আরও বলেন মাদক মুক্তসমাজ গড়তে আমাদের সবাইকে কাজ করতে হবে। এ ব্যাপারে ছাড় দেয়া যাবে না। পরিবার, সমাজ ও সচেতন মহলসহ সবাই মিলে আধূনিক মাধবপুর গড়তে কাজ করে যাব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সহকারি কমিশনার ভূমি মোঃ মুজিবুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ মাহাবুব খাঁন, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান, কৃষি কর্মকর্তা সজিব সরকার, সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহী, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, প্রাণী সম্পদ কর্মকর্তা মিঠুন সরকার, চেয়ারম্যান মিনহাজউদ্দিন চৌধুরী কাসেদ, মাহবুবুর রহমান সোহাগ, মীর খুরশেদ আলম, পারভেজ হোসেন, সৈয়দ আতাউল মোস্তুফা সোহেল প্রমুখ।
সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা চলমান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে অগ্রগতি তুলে ধরেন। এ সময় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো এবং কৃষকদের সহায়তা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com