স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলম জয়কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৪ নভেম্বর) রাত আড়াইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক ও উপপরিদর্শক (এসআই) ধ্রুবেশ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার ২ নম্বর রিচি ইউনিয়নের ঈশানকোণা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি বৃন্দাবন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. সারোয়ার হোসেন জয়কে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।