বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী যুবক নিহত মাধবপুরে বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মাধবপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী উত্যক্তের অভিযোগ তদন্ত কমিটি গঠন হবিগঞ্জে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মতবিনিময় সভা লাখাইয়ে পুলিশের অভিযানে মহিলাসহ ৩ আসামী গ্রেপ্তার নবীগঞ্জে এক যুবককে ছুরিকাঘাতের দেড় মাসেও গ্রেপ্তার হয়নি আসামিরা বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সারোয়ার আলম গ্রেফতার চুনারুঘাটে স-মিলে বন বিভাগের অভিযান ॥ অবৈধ সেগুন কাঠ জব্দ টাঙ্গাইলে গাঁজা নিয়ে হবিগঞ্জের দুই যুবকসহ গ্রেফতার ৪ লাখাইয়ে পরোয়ানাভুক্ত আসামি কামাল মিয়া গ্রেপ্তার

চুনারুঘাটে স-মিলে বন বিভাগের অভিযান ॥ অবৈধ সেগুন কাঠ জব্দ

  • আপডেট সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দেওয়ানগাছ এলাকার একটি স-মিলে অভিযান চালিয়ে ৮.১৩ ঘনফুট অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করেছে বনবিভাগ। গতকাল বুধবার দুপুরে হকারী বন সংরক্ষক মাহাদি হাসানের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কালেঙ্গা বন বিটের বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন। এ সময় বনবিভাগের একটি বিশেষ দল অভিযানে অংশ নেয়। বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগাছ এলাকার ওই স-মিলে অভিযান চালানো হয়। এ সময় স-মিলটি তল্লাশি করে ৬ টুকরো সেগুন গোল কাঠ উদ্ধার করা হয়, যার পরিমাণ ৮.১৩ ঘনফুট। বনবিভাগের দাবি, উদ্ধার করা কাঠগুলো অবৈধভাবে মজুত করা হয়েছিল। অভিযানের বিষয়ে বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন জানান, বনজ সম্পদ রক্ষা এবং অবৈধভাবে কাঠ সংগ্রহ, মজুত ও চেরাই প্রতিরোধে বনবিভাগের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com