স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫টি বাসার মূল্যবান আসবাবপত্র পুরো ছাই হয়ে গেছে। দু’ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। ওই এলাকার বিদ্যুত ও ইন্টারনেটের তারসহ গুরুত্বপূর্ণ সামগ্রী পুড়ে যায়। জানা যায়, ওই এলাকার ইদ্রিস মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিমিষেই বেশ কয়েকটি বাসায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও রাস্তা সরু থাকায় ঘটনাস্থলে যেতে না পারায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ইদ্রিস মিয়াসহ তার ভাড়াটিয়ার বাসা পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।