শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শহরতলীর পোদ্দার বাড়িতে ট্রাক চাপায় তরুণী নিহত

  • আপডেট টাইম শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল নাজিরপুর গ্রামের সুজিনা আক্তার (২০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি মো. মানিক মিয়ার মেয়ে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের পোদ্দারবাড়ি বাইপাস এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০১৭২৮) তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি হবিগঞ্জ শহরের দিকে আসার সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন প্রত্যদর্শীরা।
স্থানীয়রা জানান, পোদ্দারবাড়ি বাইপাস এলাকা জনবহুল। সড়কের পাশে বাজার ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায় প্রতিদিন মানুষের চলাচল বেশি। তবুও দীর্ঘদিন ধরে এখানে স্পিড ব্রেকার না থাকায় যানবাহনগুলো বেপরোয়া গতিতে চলাচল করে। এ কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ট্রাকটি আটক করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘাতক চালককে শনাক্তে চেষ্টা চালাচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com