শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

যারা মানুষের রক্ত চুষে খেয়েছে তাদের পথ যেন অনুস্বরণ না করি- জিকে গউছ

  • আপডেট টাইম বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আমরা জন্মেছি এই দেশে, মরতেও চাই এই দেশে, আওয়ামীলীগের মত অন্যায় করেনিজের ঘর ছেড়ে, এলাকা ছেড়ে, দেশ ছেড়ে, অন্য দেশে আশ্রয় নিতে চাই না। যাদের হাতমানুষের রক্তে রঞ্জিত, যারা মানুষের রক্ত চুষে খেয়েছে, যারা দেশের টাকা চুরি করে বিদেশেপাচার করেছে, সেই আওয়ামীলীগ নেতাদের পথ যেন আমরা অনুস্বরণ না করি। আমরা মানুষের সাথে থাকতে চাই, আমরা মানুষের ভালবাসা অর্জন করতে চাই, মানুষের কল্যাণে কাজ করতে চাই, এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। তিনি গতকাল মঙ্গলবার বিকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদরউপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শিপন আহমেদ আছকিরের সভাপতিত্বে ও সাধারণসম্পাদক জিল্লুর রহমান জিলু’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমানকাজল, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মতিন, সহ সভাপতি এডভোকেট আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবএমদাদুল হক ইমরান প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com