বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজমিরীগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

  • আপডেট টাইম বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় আজমিরীগঞ্জে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সামন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কয়েকশ’ নেতাকর্মী উচ্ছ্বাসের সাথে অংশগ্রহণ করেন। র‌্যালী শেষে উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং এনামুল মহিদ চৌধুরী সজলের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আহমেদ আলী মুকিব আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমীনুল ইসলাম বাবুল, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কুহিনুর আলম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং আজমিরীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব আতিকুল রহমান আতিক।উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক জুয়েল রানা, শামীমা আহমেদ শিবলু, রতন আহমেদ। সভায় প্রধান অতিথি আহমেদ আলী মুকিব আব্দুল্লাহ বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও যুবসমাজকে অধিকার আদায়ে সংগঠিত করার লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। সেই আদর্শ ধরে রেখে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই যুবদলের মূল লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে যুবদল অগ্রণী ভূমিকা রেখে যাবে। তিনি আরও বলেন, “যুব সমাজই একটি জাতির প্রধান শক্তি। যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে সততা, সাহসিকতা ও দায়িত্বশীলতার সাথে জনগণের পাশে থাকতে হবে। গণতন্ত্রের জন্য প্রয়োজন হলে জীবন দিতেও পিছপা হওয়া যাবে না।” অনুষ্ঠানের শুরুতেই মরহুম যুবদল নেতা মিয়া মোহাম্মদ ইলিয়াসের জন্য দোয়া করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com