শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে যুবকের অভিযোগ ॥ কানাডা নেয়ার নামে ৯ লাখ টাকা আত্মসাত করেছে শিক্ষিকা রিনা

  • আপডেট টাইম সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে কানাডা নেয়ার নামে ভূয়া কাগজ পত্র দিয়ে ৯ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক প্রাইমারী স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে। পাশাপাশি জেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ আনা হয়েছে।
গতকাল রবিাবর দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন সদর উপজেলার রিচি গ্রামের মস্তু মিয়ার ছেলে ফয়সল মিয়া।
লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২৪ সালের জুন মাসে তার আত্মীয় বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের ফজলুর রহমানের স্ত্রী স্থানীয় প্রাইমারী স্কুলের শিক্ষিকা রিনা আক্তার এর সাথে ১৬ লাখ টাকায় মৌখিক চুক্তি হয় তাকে স্বপ্নের দেশ কানাডায় নিয়ে যাওয়ার জন্য।
চুক্তির সময়ে রিনা আক্তার জানান ৬ মাসের মধ্যেই আমাকে কানাডা নিয়ে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। চুক্তির কয়েদিন পর তাকে কিছু জাল কাগজপত্র দেখিয়ে কয়েক ধাপে নগদ, ব্যাংক ও বিকাশের মাধ্যমে ৯ লাখ ১০ হাজার টাকা অগ্রিম নেন। এতটাকা দেয়ার পরও তাকে কানাডা নেয়ার ব্যাপারে কোন অগ্রগতি না দেখতে পারায় তিনি হতাশ হয়ে যান।
পরে রিনা আক্তারকে কানাডা নিয়ে যাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি ব্যবস্থা হচ্ছে-হবে বলে সময় ক্ষেপন করেন। এক পর্যায়ে নানা টালবাহানা শুরু করেন। পরে তিনি বুঝতে পারেন ৯ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের পায়াতারা করছেন।
এ ঘটনায় ভূক্তভোগী কোন ধরণের উপায় না পেয়ে ২০২৪ সালের ২৩ নভেম্বর হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট রিনা আক্তারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য বানিয়াচং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করেন জেলা শিক্ষা অফিসার ।
এরপর চলতি বছরের ২৭ এপ্রিল বানিয়াচং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: কবিরুল ইসলাম টাকা নেয়ার বিষয়ে সত্যতা পেয়েছেন মর্মে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
কিন্তু জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শাহ আলম শিক্ষিকা রিনা আক্তারের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করে উল্টো তার পক্ষে সাফাই গেয়ে বানিয়াচং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিবেদনকে অবজ্ঞা করে অপর একটি প্রতিবেদন দাখিল করে যা রিনা আক্তারকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেন।
তিনি অভিযোগ করেন, আমি বিশ্বাস করি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কোন ধরনের প্রলোভনের বিনিময়ে এ ধরণের ভুয়া ও মিথ্যা প্রতিবেদন দাখিল করেছেন। এ বিষয়ে রিনা আক্তারের বিরুদ্ধে প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের নিকট দাবী জানান। সংবাদ সম্মেলনে তার বাবাসহ আত্ময়স্বজনরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com