শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে চাঞ্চল্যকর শাশুড়ি হত্যা মামলায় প্রেমিকসহ গ্রেফতার ৩ নবীগঞ্জে কলেজ ছাত্র হত্যাকান্ড প্রধান আসামীসহ গ্রেফতার ৩ নবীগঞ্জে আনসার ভিডিপি অফিস দুর্নীতির আখড়া বাহুবলে জ্বালানি সংকট ॥ উৎপাদন ও পর্যটন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের বার্মিংহাম মিডল্যান্ডস বাংলা প্রেসক্লাব নির্বাচন জিয়া সভাপতি, আতিক সেক্রেটারি, লিমন ট্রেজারার ব্যারিস্টার জাকারিয়ার ইংল্যান্ড এন্ড ওয়েলস এর দ্যা অনারেবল সোসাইটি অফ লিঙ্কন’স ইন থেকে কল টু দ্যা বার সম্পন্ন হবিগঞ্জে রেমিট্যান্সে নতুন রেকর্ড চলতি অর্থবছরে এসেছে ২১ কোটি ৭৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার শাহজিবাজারে বসত ঘরে আগুন ॥ ১০ লাখ টাকার ক্ষতি নবীগঞ্জে জেলা প্রশাসকের সাথে সুধীজন ও সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজিবির অভিযানে ৩৬ বোতল মদ ও ৩০ কেজি গাঁজা উদ্ধার

শহরের বানিজ্যিক এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে বিরোধ চরমে ॥ আদালতের ১৪৪ ধারাজারী

  • আপডেট টাইম সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বানিজ্যিক এলাকার সেভেন টুয়েলব নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চরম আকারে ধারণ করেছে। এ অবস্থায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এ জন্য ১৪৪ ধারাজারী করেছেন হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত। গত ১৯ সেপ্টেম্বর এ আদেশ দেওয়া হয়। ২০ সেপ্টেম্বর হবিগঞ্জ সদর মডেল থানার এসআই ওয়াহেদ গাজী ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্তি শৃংখলা বজায় রাখাসহ স্থিতাবস্থা বজায় রাখার জন্য নোটিশ প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, সুলতান মাহমদপুর মৌজার জেএল নং-১৭, এসএ খতিয়ান নং-২৫২৮, এসএ দাগ নং-২৭১৮, আরএস দাগ নং-৪১১৯, ৪১২০, নামজারী খতিয়ান নং-২৫-১৩৮১০ (৩.৬৮ শতক আটষট্টি অযুতাংশ) বাড়ি হালে দোকান এর প্রকৃত মালিক শহরের সার্কিট হাউজ রোডের বাসিন্দা মরহুম হাজী মোঃ সিরাজুল ইসলাম। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অবৈধ ভাবে বানিজ্যিক এলাকার বাসিন্দা মরহুম আব্দুল মন্নাফ ভূইয়ার ছেলে আমিনুল হক ভূইয়া ও মনিরুল হক ভূইয়া গং দোকানটি দখলের চেষ্টা চালিয়েছেন। সম্প্রতি আবারও আমিনুল হক গং খালি দোকান ঘরটি দখলের চেষ্টা করছেন। এতে দোকানের প্রকৃত মালিকগন বাধা দিলে দু’পক্ষের মাঝে অপ্রীতিকর ঘটনাসহ দাঙ্গা-হাঙ্গামার আশংকা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে বিজ্ঞ আদালত ১৪৪ ধারাজারী করেন। এ প্রেক্ষিতে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই ওয়াহেদ গাজী ঘটনাস্থলে গিয়ে আদালতের পরবর্তীতে নির্দেশ না পাওয়া পর্যন্ত দোকানে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com