মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আলিফ সোবহান কলেজের অধ্যক্ষের বহিষ্কারাদেশ বহালের দাবীতে সভা ॥ ৭ দিনের আল্টিমেটাম

  • আপডেট টাইম বুধবার, ২৩ অক্টোবর, ২০১৩
  • ৫৮২ বা পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ মীরপুর আলিফ সোবহান চৌধুরী ডিগ্রী কলেজে অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীর পুনর্বহাল এর প্রতিবাদে গতকাল মীরপুর চৌমুহনীর নিকট এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। সর্বদলীয় এই সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বী ইব্রাহিম মিয়া। এতে অন্যান্যদের মাধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী, ভাদেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবুল হাশেম, বাহুবল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফিরুজ মিয়া, বিএনপি নেতা জিতু মিয়া, জাতীয় পার্টির ফারুক মিয়া, কলেজের গভর্নিং বডির প্রতিষ্টাতা সদস্য ফজলুর রহমান চৌধুরী, এডভোকেট জসিম উদ্দিন, শ্রমিক নেতা আশকার আলী, জামাত নেতা জয়নাল আবেদীন, এনজিও সংগঠক আবদুল জব্বার ফুল মিয়া, আওয়ামীলীগ নেতা ডাঃ আবদুল মতিন, মীরপুর ইউনিয়নের চেয়াম্যান বিএনপি নেতা আব্দুল আউয়াল প্রমুখ। সভায় আগামী ৫ দিনের মধ্যে ফারুক উদ্দিন চৌধুরীকে কলেজ থেকে বহিষ্কারের জন্য গভর্নিং বডির চেয়ারম্যান শেখ সুজাত মিয়া এমপি কে আল্টিমেটাম দেয়া হয়েছে। অন্যথায় ৭ দিন পর কঠোর কর্মসূচি গ্রহন করা হবে।
সভায় বক্তারা বলেন, ২০০৭ সালের ৯ জুলাই বিভিন্ন অভিযোগ এনে ফারুক উদ্দিন চৌধুরীকে অধ্যক্ষের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে আদালতে মামলা থাকা অবস্থায় গত ১৯ অক্টোবর কলেজ গভর্নিং বডির সভাপতি শেখ সুজাত মিয়া এমপির সভাপতিত্বে অনুষ্টিত গভর্নিং বডির সভায় ফারুক উদ্দিন চৌধুরীর বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়। অথচ সভায় গভর্নিং বডির ১৩ জন সদস্যের মধ্যে মাত্র ৫ জন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন প্রত্যাহার সিদ্ধান্তে বিরুদ্ধে কলেজের গভনিং বডির ৮ জন সদস্য অবস্থান নিয়ে সহকারী জজ আদালত মামলা দায়ের করেছেন। আদালত থেকে ৭ দিনের মধ্যে জবাব দানের জন্য গভর্নিং বডির সভাপতি শেখ সুজাত মিয়া এমপিসহ অন্যদের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে এবং ফারুক উদ্দিন চৌধুরীর নিকট দায়িত্ব হস্তান্তর না করার জন্য আদালত থেকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com