শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শহরের সার্কিট হাউজ ও প্রেসক্লাব রোডে ফুটপাত মেরামত কাজ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান

  • আপডেট টাইম বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সার্কিট হাউজ ও প্রেসক্লাব রোড এলাকায় ফুটপাত মেরামত করছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল মঙ্গলবার সকালে ওই ফুটপাত মেরামত কাজের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। সার্কিট হাউসের সামনে ওই কাজ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মইনুল হক, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম প্রমূখ। প্রায় ১ কিলোমিটার দৈর্ঘ্যের এই ফুটপাত মেরামতে সৌন্দর্য্য বর্ধনের জন্য পার্কিং টাইলস স্থাপন করা হচ্ছে। কোভিড ১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রকল্পের আওতায় এই কাজ বাস্তবায়নে ব্যয় হচ্ছে প্রায় ১৬ লাখ টাকা। ফুটপাত মেরামত কাজটি চারটি পৃথক অংশে বাস্তবায়ন হচ্ছে। হবিগঞ্জ সদর মডেল থানা হতে কলাপাতা রেস্টুরেন্ট পর্যন্ত ২০৫ মিটার। চাঁদের হাসি হাসপাতালের এর গেইট হতে সদর হাসপাতাল গেইট পর্যন্ত ২০০ মিটার । সদর মডেল থানার গেইট হতে বৃন্দাবন সরকারী কলেজ সম্মুখ পর্যন্ত ৪১৫ মিটার। এসপি বাংলোর সম্মুখ হতে ডিসি বাংলোর গেইট পর্যন্ত ১৭৫ মিটার । হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম বলেন ড্রেনের অংশগুলোতে ড্রেন পরিষ্কারের সুবিধা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখেই ফুটপাত মেরামত করা হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com