শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জ শহরে বিএনপির নবগঠিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১১০ বা পড়া হয়েছে

 

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত বির্তকিত কমিটির বিরুদ্ধে নবীগঞ্জ ৮নং সদর ইউনিয়ন বিএনপির বঞ্চিত ত্যাগী নেতাকর্মীদের নেতৃতে নবীগঞ্জ শহরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম উদ্দিন। বিএনপি নেতা হারুনুর রশীদ হারুনের পরিচালনায় বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও নবীগঞ্জ সদর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চৌধুরী, উপজেলা বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মুরশেদ আহমদ, নুরুল গণি চৌধুরী সুহেল, সুহেল আহমদ চৌধুরী রিপন, সাহেদুল ইসলাম চৌধুরী রিপন, ছাবির চৌধুরী, আবু হুরায়রা মামুন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আব্দুল হান্নান, শাহ আনিছ আলী, জিল্লুর নুর, মনর উদ্দিন, শেখ আব্দুর রকিব, পিন্টু পুরকায়স্থ, জাহান আহমদ জার্নাল, হারুন মিয়া, মশাহিদ আলী, ফজল মিয়া, জাহাঙ্গীর আলম, জিল্লুর রহমান, কাজী সেলিম, দুলাল মিয়া, এস এম সেলিম, বাছিতুর রহমান রুহেল, আব্দুল হেকিম, শাহিন তালুকদার, রুহুল আমীন শমসের, মুহিব খান, কুরুশ মিয়া, আমিনুল ইসলাম এলাইছ, ওসমান মিয়া, আনছার মিয়া, শুয়াইবুর রহমান, গোলাফ মিয়া, রুকন আহমেদ, আবুল খায়ের সুমন, সুজন মিয়া প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, আওয়ামী দোসরদ্বারা গঠিত বিতর্কিত নবগঠিত নবীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বাতিল করে ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি পুর্নগঠনের জোর দাবী জানান এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের আশু হস্তক্ষেপ কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com