স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের শশুর এবং সাবেক নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে পবিত্র খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বাদ এশা শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
মাহফিলে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করা হয়। পবিত্র কোরআন খতম শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মাহফিলে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, এডভোকেট এস এম আলী আজগর, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মুহাইমিন চৌধুরী ফুয়াদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা কৃষকদলের আহবায়ক মফিজুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, সাংগঠনিক সম্পাদত গোলাম মাহবুব প্রমুখ।