শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

ইংল্যান্ডের তরুণ কমিউনিটি লিডার ইমরান চৌধুরীর বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৭২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইংল্যান্ড প্রবাসী তরুণ কমিউনিটি লিডার মোফাজ্জল হোসেন চৌধুরী ইমরান গতকাল মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের ঘোনাপাড়া জামে মসজিদে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইমরানের নিজ গ্রাম ছাড়াও আশপাশের কয়েকটি গ্রামের লোকজন এতে অংশ নেন। দোয়া মাহফিলে এলাকার মুরুব্বীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া শেষে সকলকে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করা হয়। সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন এতে অংশ নেন। অন্যান্যের মধ্যে অংশ নেন দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহছান, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, দৈনিক খোয়াইর যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সুলতান মাহমুদ, জাসদ নেতা মাসুক মিয়া, ইংল্যান্ড প্রবাসী ফারুক মিয়া, কুয়েত প্রবাসী শাহ্ শাহাজান প্রমূখ।
উল্লেখ্য, মোফাজ্জল চৌধুরী ইমরান কিছুদিন ধরে অসুস্থ। উল্লেখ্য মোফাজ্জল চৌধুরী ইমরান ইংল্যান্ড যেয়েও সমাজে বিভিন্নভাবে অবদান রেখে চলছেন। তার আর্থিক সহায়তায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, গরীব দুঃস্থদের কাপড় বন্টনসহ নানা ধরনের সমাজকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com