শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বানিয়াচং মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৫৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বানিয়াচং মডেল প্রেসক্লাবের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার গ্যানিংগঞ্জ বাজারস্থ কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বড় বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ¦ লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, বানিয়াচং উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মুকিত সালেহ, দারুস সালাম মাদ্রাসার পরিচালক মুফতি আহমদ আলী, বানিয়াচং ইসলামি নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম, বানিয়াচং প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, উম্মুল কোরআন মহিলা মডেল মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল আহমদ, বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম ও ৩নং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা নছিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ লুৎফুর রহমান বলেন, সাংবাদিকতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাবান পেশা। সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। বানিয়াচং মডেল প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকেই দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছে। আর সেটাই হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের জন্য অতীব প্রয়োজন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হাফেজ জহির উদ্দিন সোহেল, যুবদল নেতা মোবাশি^র আহমদ ও সাইফুল খান, এনটিভি বানিয়াচং প্রতিনিধি আক্তার হোসেন আল হাদী, মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শেখ আলমগীর, দফতর সম্পাদক সৈয়দ সাজ্জাদ হাসান, পাঠাগার সম্পাদক আনছার আলী, মিজানুর রহমান, রাহিম উদ্দিন রিয়াজ, প্রবাসী দুলাল মিয়া ও সংবাদপত্র এজেন্ট মোস্তাকিম আহমদ প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com