মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট টাইম রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৫২ বা পড়া হয়েছে

 

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এ প্রতিপাদ্য নিয়ে বানিয়াচংয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস উদযাপন উপলক্ষে গতকাল ৮ (মার্চ) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ইসমাঈল রহমান’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি’র সঞ্চলনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সহকারী শিক্ষা অফিসার হাবিবুর রহমান, বানিয়াচং থানার সেকেন্ড অফিসার মোঃ আমিনুল ইসলাম চৌধুরী, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, সাংবাদিক এসএম খোকন, শিব্বির আহমেদ আরজু, জীবন আহমেদ লিটন, নুরুল ইসলাম, ব্র্যাকের উপজেলা ম্যানেজার মতলিব আলী। এ সময় উপস্থিত ছিলেন- মহিলা বিষয়ক অফিসের প্রোগ্রাম কো অডিনেটর মোঃ আরশাদ মিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার নারীগণ। সভায় বক্তারা বলেন- নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্যাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। নারীদের আরো এগিয়ে নিতে তাদের প্রতি হিংসা বিদ্বেষ কমিয়ে তাদের অধিকার নিশ্চিত করতে হবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সহকারী কমিশনার (ভূমি) ইসমাঈল রহমান বলেন, সরকার সমাজে নারীদের সমমর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে। বর্তমানে ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচারবিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্র বাহিনী, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী, শান্তিরা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে দেশ ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com