শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

হবিগঞ্জ শহরের ঘাটিয়া আবাসিক এলাকায় দুঃসাহিক চুরি ॥ ৩৫ লক্ষাধিক টাকার মালামাল খোয়া

  • আপডেট টাইম শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঘাটিয়া আবাসিক এলাকাস্থ রূপম দাসের বাসাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ওই বাসা থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ৩ লক্ষাধিক টাকাসহ প্রায় ৩৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার রাতের কোন এক সময় ওই চুরির ঘটনা ঘটে।
বাসার মালিক জানান, এক আত্মীয়কে বাসা রেখে গত ১৮ ডিসেম্বর বিশেষ প্রয়োজনে স্ব-পরিবারে তিনি ঢাকা চলে যায়। গতকাল শুক্রবার তারা ঢাকা থেকে বাসায় ফিরে এসে দেখেন বাসার দরজা ভাঙ্গা। ভিতরে প্রবেশ করে দেখেন বাসার সকল কিছুই তছনছ করা। পরে দেখেন বাসার আলমারিতে রক্ষিত ২০ ভরি স্বর্ণ ও নগদ সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে গেছে চোরের দল। এ ঘটনায় উদবিঘ্ন হয়ে পড়েছেন এলাকাবাসী। চোর আতঙ্কে রাত পার করছেন স্থানীয়রা। এ ঘটনায় বাসার মালিক রূপম দাস দুঃচিন্তায় ভেঙ্গে পড়েছেন। তিনি চোরদের দ্রুত খোঁজে বের করে আইনের আওতায় এনে তার লুণ্ঠিত মালামাল উদ্ধার ও চোরদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com