শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জে ১২ শতাধিক বনজ ও ফলজ গাছের চারা কর্তন ॥ থানায় অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের কুর্শি এলাকায় একজন বৃক্ষ প্রেমিক ব্যবসায়ী যুবকের একটি বাগানের বিভিন্ন প্রজাতির ১২ শতাধিক ফলজ ও বনজ গাছের চারা কর্তন করেছে একদল দুর্বৃত্ত। শখের বাগানটির এমন অনাকাঙ্খিত ঘটনায় হতবাক বাগান মালিক ফাহিম চৌধুরী। তিনি দাবী করেন, পূর্ব শত্রুতার জের ধরে তার এ গাছগুলো দুর্বৃত্তরা নির্বিচারে কর্তন করেছে। এ ঘটনায় এলাকার সচেতন লোকজন ক্ষোভ জানাচ্ছেন।
জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের মৃত মতিউর রহমান চৌধুরীর পুত্র নবীগঞ্জ শহরের ব্যবসায়ী মোঃ ফাহিম চৌধুরী বলেন, গ্রামের নিকটবর্তী পশ্চিম হাওরাঞ্চলের তার মালিকানাধীন ফিশারির পুকুর পাড়ের বাগানে প্রায় ৪ মাস পূর্বে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা রোপন করেন। তিনি লোকজন নিয়ে পরিচর্যা করায় চারাগুলো বেড়ে উঠছে। শ্রমিকগণ প্রতিদিনের ন্যায় গত ১৬ ডিসেম্বর পরিচর্যা শেষে বিকেলে বাড়ী ফিরে যান।বাড়ী ফেরার পর পরদিন ১৭ ডিসেম্বর সকাল ৮ টার দিকে বাগানে গিয়ে দেখতে পান কে বা কারা বাগানের বিভিন্ন প্রজাতির ১২ শতাধিক চারা নির্বিচারে কর্তন করে ফেলেছে। এতে ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও গাছের মালিক জানিয়েছেন। এঘটনায় অজ্ঞাতনামা দূর্বৃত্তদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ফাহিম চৌধুরী। অভিযোগের ভিত্তিতে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি প্রকৃত অপরাধীদের খোঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়া জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com