শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

উমেদনগর মাহফিলে খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন জি কে গউছ

  • আপডেট টাইম শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ উমেদনগর মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল শুক্রবার ঐতিহ্যবাহী মাদ্রাসা জামেয়া ইসলামীয়া আরাবিয়া উমেদনগর মাদ্রাসার বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে আলহাজ্ব জি কে গউছ বলেন- আমাদের হবিগঞ্জের অহংকার, আমাদের গর্ব আল্লামা তোফাজ্জুল হকের প্রতিষ্ঠিত একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা জামেয়া ইসলামীয়া আরাবিয়া উমেদনগর মাদ্রাসা। এই মাদ্রাসার আজকের মাহফিলে দেশ-বিদেশের বরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। আমরা এই মাহফিলে শরিক হতে পেরে মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছি।
তিনি বলেন, আল্লামা তোফাজ্জুল হকের জীবদ্দশায় যখনই সময় পেয়েছি হুজুরের নিকট দোয়া নিতে চলে এসেছি। জালিম সরকারের কবল থেকে দেশের মানুষ যাতে মুক্ত হয় সেই দোয়া চেয়েছি। হুজুর আমাকে নিজের ছেলের মত স্নেহ করতেন। হুজুর যোগ্য উত্তরসুরী হিসেবে উনার সš-ানদের রেখে গেছেন। তারাও আমাকে আপন ভাই হিসেবে মনে করেন, আমি তাদের পাশে আছি।
তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন। সেই সাথে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে জি কে গউছ সকলের দোয়া কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com