শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শহরে লন টেনিস এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে লন টেনিস-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে লন টেনিস ক্লাব-এর আয়োজনে লন টেনিস মাঠে এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান। এডভোকেট এম. এ মজিদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ পুলিশ সুপার রেজাউল হক খান ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শফিকুল বারী আউয়াল, মোতাব্বির হোসেন, এডভোকেট শফিকুল ইসলাম, মোঃ ফজলুর রহমান, সায়েদুজ্জামান জাহির প্রমূখ। ফাইনালে দৈত খেলায় চ্যাম্পিয়ন হন জয়নাল আবেদীন তপু ও শফিকুল ইসলাম। রানার্স আপ হন রেজাউল হক খান ও তুহিন আহমেদ। একক খেলায় চ্যাম্পিয়ন হন জয়নাল আবেদীন তপু ও রানার্স আপ হয়েছেন তুহিন আহমেদ। এর আগে গত ৩ নভেম্বর থেকে লন টেনিস এর প্রতিযোগিতা শুরু হয়। এতে দ্বৈত ও একক খেলায় ১১টি দল অংশ গ্রহন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com