শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

বাহুবলের মিরপুরে দি হোপ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের মিরপুরে দি হোপ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দি হোপ এন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫৩টি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির ৬০২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাহুবল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসাইন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী সামছুল আলম, দি হোপ এন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে প্রতিষ্ঠাতা প্রভাষক আইয়ূব আলী, আলিফ-সোবাহান চৌধুরী সরকারি কলেজের প্রভাষক আব্দুল হাই ভূইয়া, প্রভাষক আল আমিন, পাঁচগ্রাম নেতা ফয়সল আহমেদ, বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল আলম, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাস্টার মখলিছুর রহমান ও নজির হোসেন হাসু প্রমুখ। সংশ্লিষ্টরা জানান, ৯ম বারের মতো আয়োজিত দি হোপ শিক্ষাবৃত্তি পরীক্ষায় এবার ৩য় শ্রেণি থেকে ১৮৮, ৪র্থ শ্রেণি থেকে ১৭৮ ও ৫ম শ্রেণি থেকে ২৪৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রতি বারের মতো এবারও প্রতিটি ইউনিয়নে কমপে টেলেন্টপুলে ২ ও সাধারণ গ্রেডে ৭ জন শিক্ষার্থী বৃত্তি পাবেন।
একই সময়ে দি হোপ এন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অভিভাবকদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রভাষক আইয়ূব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তৃতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com